আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ফটোগ্রাফি ইউনাইটেড ফোরামের উদ্যোগে মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে আয়োজিত হল ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি নিয়ে একদিনের কর্মশালা। এই কর্মশালাটি একটি বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানির তরফে আয়োজন করা হয়। আজকের এই কর্মসূচিতে কিভাবে আগামী দিনে ভালোভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি প্রর্দশনী করা যাবে, কিভাবে আগামী প্রজন্ম একে পেশা হিসেবে নিয়ে স্বনির্ভর হবে মূলত এই সব বিষয় নিয়েই কর্মশালা হয়।

সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কোম্পানির তরফে মেন্টর সরোজ কুমার ডোরা। এই কর্মশালায় জেলার সমস্ত প্রান্ত থেকে প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

