দুর্নীতি ইস্যুতে মেদিনীপুরে অভিনব মিছিল বিজেপির যুব মোর্চার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: দুর্নীতি ইস্যুতে এবার মেদিনীপুরে অভিনব মিছিল করল বিজেপির যুব মোর্চার কর্মীরা। দলীয় দুই কর্মীকে পার্থ ও অনুব্রত সাজিয়ে তাদের জেলে আটকে ও মিছিলের সামনের সারিতে অভিষেক ও ফিরহাদ হাকিমকে ইডি কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এভাবে সাজিয়ে দুর্নীতির বিরুদ্ধে আজ মেদিনীপুর শহরে অভিনব মহামিছিল করল বিজেপি যুব মোর্চার কর্মীরা।

দুর্নীতি ইস্যুতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের রিং রোড পর্যন্ত একটি মহামিছিল করে এদিন। এই মিছিলে পা মেলান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের আগে মেদিনীপুর শহরে এভাবে দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে ইডি এই রকম একটি নাটকীয় অভিনব মিছিল করেছিল বিজেপি। আর তার পরেই ঘটনাচক্রে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়।পরবর্তীতে তিনি জেল হেফাজতে রয়েছেন।

এবার অভিষেক ও ফিরহাদ হাকিমকে নিয়ে যাচ্ছে ইডি এই নাটকীয় অভিনব মিছিল করল বিজেপি যুব মোর্চা বাহিনী। তবে কি এবার অভিষেক ও ফিরাদের পালা? সূত্রের খবর, তেমনটাই দাবি বিজেপির। তবে এনিয়ে এখনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *