স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ আগস্ট:
ভয়াবহ পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১.৩০টা নাগাদ শান্তিপুর কুলো চন্ডীতলা এলাকায় একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম কুতুবউদ্দিন মন্ডল(৪০), বাড়ি নবদ্বীপ থানার অন্তর্গত ফকিরডাঙ্গা পাড়া এলাকায়। জানা যায়, কুতুব উদ্দিন মন্ডল বাইক চালিয়ে শান্তিপুরের দিকে আসছিলেন, অপরদিকে একটি লরি নবদ্বীপের ভালুকার দিকে যাচ্ছিল।
শান্তিপুর বাগআঁচড়া কুলো চন্ডীতলায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘাতক লরিটিকে আটক করে।

