টাকিতে পিকনিক করে ফেরার পথে যুবতী বধূকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার সলাম সর্দার, হাবিবুল্লা মোল্লা সহ ৬ জন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ ডিসেম্বর: পিকনিক করে ফেরার পথে গাড়ি থেকে তুলে নিয়ে যুবতী বধূকে গণধর্ষণ করল দুষ্কৃতিরা! প্রায় ১২ কিমি তাড়া করে এসে ওই বধূকে তুলে নিয়ে যায়। বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর এলাকায় বাসন্তী হাইওয়ের ওপরেই ঘটেছে এই ঘটনা। ৬ জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, সলাম সর্দার, হাবিবুল্লা মোল্লা, শরিফুল গাজি, রকিবুল ইসলাম, বিল্লা তরফদার, সুরজিত মণ্ডল।

স্থানীয় সূত্রের খবর, বছরের প্রথম দিনে, ১ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণা জেলার ঘটকপুকুর থেকে ২৫ জনের একটি দল পিকনিক করতে গিয়েছিল উত্তর ২৪ পরগনার টাকিতে। সেখানেই স্থানীয় যুবকদের সঙ্গে ঝামেলা হয় পিকনিক দলের। তখনকার মতো সমস্যা মিটে যায়।

এর পরে পিকনিক শেষে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে সেই পিকনিকের গাড়িটি বাসন্তী হাইওয়ের বামনপুকুরে যানজটে আটকে যায়। সেই সময় আচমকা একটি চারচাকা গাড়ি করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে প্রথমে পিকনিকের গাড়ির চালককে মারধর করে। এর পর দু’পক্ষের মধ্যে বচসা ও মারধর শুরু হয়। হাতাহাতিতে দুই পক্ষের তিনটি গাড়িও ভাঙ্গচুর হয়।

অভিযোগ, সেই সময় পিকনিকের গাড়িতে থাকা বছর আঠাশের এক বধূকে তুলে নিয়ে যায়। এরপর কুমারজোলে একটি ঘরে আটকে রেখে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে গভীর রাতে মিনাখাঁ থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকায় ৬ দুষ্কৃতীকে রবিবার ভোররাতে মিনাখাঁ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বসিরহাট আদালতে তোলা হয়।

2 thoughts on “টাকিতে পিকনিক করে ফেরার পথে যুবতী বধূকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার সলাম সর্দার, হাবিবুল্লা মোল্লা সহ ৬ জন

  1. Nayan Krishna Hazra says:

    সখুব ভালো খবর পাওয়া যায় এবং সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করে তাছাড়া সত্যি জিনিসটা তুলে ধরে

  2. Debashis says:

    এরা কারা ? এরা কী কোনো রাজনৈতিক দলের কর্মী ? যদি হয় তাহলে প্রকাশ্যে আনা হোক॥

Leave a Reply to Debashis Cancel reply

Your email address will not be published. Required fields are marked *