নন্দীগ্রাম আন্দোলনের ১৫তম বর্ষপূর্তির দিন বার্তা শুভেন্দুর

আমাদের ভারত, ১০ নভেম্বর: বৃহস্পতিবার নন্দীগ্রাম আন্দোলনের ১৫তম বর্ষপূর্তি। এই দিন টুইটারে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলা ও ইংরেজিতে তিনি লিখেছেন, “আজ ১০ই নভেম্বর, রক্তাক্ত সূর্যোদয়ের ১৫তম বর্ষপূর্তির দিন। রক্তাক্ত বিভীষিকাময় দিনে শহীদ হওয়া সকল অমর শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
জয় জয় নন্দীগ্রাম।”

এ ছাড়াও তিনি লিখেছেন, “যাঁরা নন্দীগ্রাম আন্দোলনের জন্য প্রাণ হারিয়েছেন এবং যাঁরা একটি নিষ্ঠুর ও নৃশংস শাসনের স্বৈরাচারী কৌশলকে প্রতিহত করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *