অষ্টমীতে মানুষের ঢল ব্যারাকপুরের পুজো মন্ডপগুলোতে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ অক্টোবর:
শরতের আকাশ জানান দিচ্ছে উমা স্বপরিবারে চলে এসেছেন মর্তে। দেখতে দেখতে দুর্গা পুজোর সপ্তমী কেটে অষ্টমী শুরু হয়ে গেল। করোনা পরিস্থিতি থাকা সত্ত্বেও ব্যারাকপুরেরর পুজো গুলিতে বাজেট কমিয়ে সামর্থের মধ্যেই আনা হয়েছে থিমের চমক। আর তা দেখতে মানুষের ঢল নামছে ব্যারাকপুরের বিভিন্ন পুজো মণ্ডপে। ব্যারাকপুরের কোথাও তৈরি হয়েছে মন্দির, কোথাও সমাজ বান্ধব পরিবেশ বান্ধব মণ্ডপ।

উত্তর আনন্দপুরী সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৬তম বর্ষে পদার্পন করল। কাগজ দিয়ে সুন্দর ভাবে তৈরি হয়েছে এই পুজো মন্ডপ। দুর্গা প্রতিমার সাজ মুগ্ধ করেছে দর্শককে। প্রতিমাতে সবেকিয়নার ছোঁয়া স্পষ্ট। করোনা বিধি মেনে এখানে চলছে দেবী দর্শন।

পূর্ব আনন্দপুরী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৫ তম বর্ষে পড়লো। এবারের এই পুজামণ্ডপের ভাবনা গাছ পাখি সংরক্ষণ পরিবেশকে বাঁচানোর বার্তা দিয়েই এই মণ্ডপ তৈরি হয়েছে। পাখিদের বাসা ও তাতে পাখির
ছানারা রয়েছে। এই মণ্ডপে দেখানো হয়েছে পাখিরা তাদের সন্তানদের কি ভাবে আগলে রাখে। পরিবেশ বান্ধব সমাজ গড়ার বার্তা দেওয়া হয়েছে এখানে। এই মণ্ডপ দেখতে কচি কাঁচাদের উৎসাহ ছিল দেখার মত
ব্যারাকপুর মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসী বৃন্দের পুজো এবারের থিম অন্ধ্রপ্রদেশ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্ডপটি তৈরী হয়েছে কাগজ প্লাস্টার প্যারিস দিয়ে। মণ্ডপের ভেতরে আলোর অদ্ভুত সুন্দর কাজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *