জয় লাহা, দুর্গাপুর, ৪ মে: নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ২১ নম্বর ওয়ার্ডের সারদা পল্লী এলাকায়। মৃতার নাম পূর্ণিমা মন্ডল (৬২)।
ঘটনায় জানা গেছে, এদিন সকালে প্রাতভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বৃদ্ধা। তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে পুলিশের দ্বারস্থ হয়। এদিকে স্থানীয় একটি পুকুরে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধা’কে পুকুরের জলে ভাসতে দেখে এলাকার বাসিন্দারা ফরিদপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ পুলিশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে মৃতদেহ শনাক্তকরণ করে পরিবারের লোকজন।
অনুমান, প্রাতঃভ্রমনের পর পুকুরের পাড়ে বসতো। অসাবধানতা বসত পুকুরের জলে পড়ে তলিয়ে যায়। মৃতদেহ এদিন দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।

