সাঁকরাইলে পথ দুর্ঘটনায় মৃত্যু এক প্রৌঢ়ের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ মার্চ:
পথ দুর্ঘটনায় মৃত হল এক প্রৌঢ়ের। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকের প্রহরাজপুর গ্রামে। মৃতের নাম রমেশ সিং। বয়স আনুমানিক ৬০ বছর।

স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত রমেশ সিং এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রহরাজপুর গ্রামের বাড়ি থেকে বেড়িয়ে তিন কিলোমিটার দূরে সাইকেলে চেপে রোহিনী বাজারের দিকে যাচ্ছিলেন বাড়ির জন্য সবজি আনতে। সেই সময় দ্রুতগতির একটি বোলেরো উল্টো দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে মৃতদেহ পুলিশকে না দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন।অবশেষে পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩ ঘন্টা পরে অবরোধ ওঠে। বোলেরো গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *