পুরুলিয়ায় পুলিশ দিবসে জনসচেতনতায় জোর আধিকারিকদের

সাথী দাস, পুরুলিয়া, ১ সেপ্টেম্বর: জন সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে পুরুলিয়া জেলাজুড়ে উদযাপন হল পুলিশ দিবস। আজ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সদর থানার উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে শুরু হয় র‍্যালিটি।

জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) মিহির কুমার দে, সদর থানার ইন্সপেক্টর দেবাশীষ ব্যানার্জির নেতৃত্বে পথচারি ও মোটর সাইকেল আরোহীদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া নিয়ম মেনে বাসে যাত্রী তোলার পরামর্শ দেন আধিকারিকরা। প্রচারমূলক একটি ট্যাবলো শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এছাড়া জেলার প্রতিটি থানা এলাকাতেও আজকের এই বিশেষ দিনটি একইভাবে উদযাপন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *