কোনো মুসলিম মহিলা চান না তার স্বামী তিনটে বউ ঘরে আনুক, ইউসিসির পক্ষে জোড় সাওয়াল হিমন্ত বিশ্বশর্মার

আমাদের ভারত, ১ মে: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশের পর এবার অসমেও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, তিন তালাক বাতিলের পরেও মুসলিম মহিলাদের সামাজিক ন্যায় যদি পাইয়ে দিতে হয় তাহলে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন। শনিবার হিমন্ত বলেন, সবাই অভিন্ন দেওয়ানি বিধি চায়। কোনও মুসলিম মহিলা চায় না যে তার স্বামী আরও তিনটে বউ আনুক।

হিমন্ত বলেন, যে কোনও মহিলাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। অভিন্ন দেওয়ানি বিধি বিষয় নয় বিষয়টা হলো মুসলিম মহিলাদের সুবিচার পাইয়ে দেওয়া। তিন তালাক বাতিলের পর তাদের যদি ন্যায়বিচার পাইয়ে দিতে হয় তাহলে ইউসিসি অতি প্রয়োজনীয়। প্রশ্নের সুরে হিম্মত বিশ্ব শর্মা বলেন, “আমি একজন হিন্দু। আমার জন্য অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে। আমার মেয়ে, বোনের জন্য অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে। যদি আমার মেয়ের জন্য অভিন্ন দেওয়ানি বিধি থাকতে পারে, তাহলে মুসলিম মহিলারা কেন সে নিরাপত্তা পাবেন না ?”

বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডের ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার উদ্যোগ নিয়েছে। ভোটের আগেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি মতই তিনি নিজের লক্ষ্যে কাজ শুরু করেছেন। কোনো রাজ্য সরকার এইভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে পারে কিনা তা নিয়ে আইনি পরামর্শ দেওয়া শুরু করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের সাথে উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের সরকারও অভিন্ন দেওয়ানি বিধি আনার ইঙ্গিত দিয়েছে। এবার সেই একই দিল অসম সরকার।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক আইনের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বিরোধীরা এর বিরোধিতা করলেও বিজেপি শাসিত রাজ্যগুলি একে একে অভিন্ন দেওয়ানি বিধির পথে যেভাবে এগোচ্ছে তাতে সরাসরি কেন্দ্র থেকে সম্ভব না হলেও ঘুরপথে বিজেপি ইউসিসি লাগু করতে চলেছে বলে অনুমান করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *