মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে বর্ষবরণ ও সম্বর্ধনা অনুষ্ঠান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ এপ্রিল: রবিবার বিকেলে মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মেদিনীপুর কেডি কলেজ অব কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের সভাকক্ষে অনুষ্ঠিত হল সংস্থার বর্ধিত সভা, বর্ষবরণ ও সম্বর্ধনা অনুষ্ঠান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিট সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা। সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি অরূপ রতন পট্টনায়ক, সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার, সল্টলেক ইউনিটের সম্পাদক অধ্যাপক শ্যামপদ জানা, উত্তর কলকাতা ইউনিটের সম্পাদক চঞ্চল সাউ, সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ চিত্তরঞ্জন কুন্ডু, যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

এদিনের সভায় মেদিনীপুর পুরসভায় সংস্থার যে সমস্ত সদস্য বা পরিবারের সদস্য-সদস্যা নির্বাচিত হয়েছেন তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত হন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর ডাঃ গোলোক বিহারী মাজী, ইন্দ্রজিৎ পাণিগ্রাহী, ড: চন্দ্রানী দাস। কোভিড যোদ্ধা হিসেবে সংবর্ধিত হন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ঋতঙ্কর ঘোড়াই। এছাড়াও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চিকিৎসক ডাঃ দিবাকর সামন্ত’র হাতে “বিদ্যাসাগর শিক্ষক সম্মান” তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংস্থার পরিবারের শিশু-কিশোররা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটের কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস। সভার শেষ লগ্নে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিটের কার্যকরী সভাপতি ডাঃ মিলন চন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *