Shantipur স্নান করার সময় এক কিশোরীর নগ্ন ছবি তোলার চেষ্টা প্রতিবেশী যুবকের, প্রতিবাদ করায় মারধর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ,১৪ জুলাই: বাথরুমের ওপর থেকে এক গৃহবধূর নগ্ন ছবি তোলার চেষ্টা প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করলে গৃহবধূর পরিবারের একাধিক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর গোপালপুর মুসলিম পাড়া এলাকার।

ওই এলাকার বাসিন্দা আব্বাস সেলিম শেখের অভিযোগ, রবিবার সকাল ১০ টা নাগাদ তার মেয়ে বাথরুমে যায় কিন্তু বাথরুমের উপরে সম্পূর্ণ খোলা। সেই সুযোগে প্রতিবেশী যুবক তার মেয়ের নগ্ন ছবি তোলার চেষ্টা করে। আব্বাস সেলিম সেখের স্ত্রীর নজরে পড়লে প্রতিবাদ করেন তার স্ত্রী। তখনই প্রতিবেশী পরিবারের সদস্যরা বহিরাগত বেশ কিছু যুবকদের নিয়ে হঠাৎই হামলা চালায়। লাঠিসোটা নিয়ে পরিবারের একাধিক ব্যক্তিকে বেধড়ক মারধর করে। আব্বাস সেলিম শেখের মেয়েকে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে।

আব্বাস সেলিম শেখের স্ত্রী জানান, পাশে একটি বিয়ে বাড়ি ছিল। বিয়ে বাড়ির লোকজন এসে আমাদের বাঁচায়। এই ঘটনায় গোটা পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়, প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *