আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর:
দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার যে সকল বৃদ্ধ-বৃিদ্ধা এবং প্রসূতি মায়েরা তাদের কাজের জন্য আসতে পারছেন না। তাদের জন্য বিশেষ উদ্যোগ নিল নারায়ণগড় ব্লক প্রশাসন। আজ নারায়ণগড় ব্লকের রাধানগর রেনুয়া হাই স্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে এই বিশেষ ব্যবস্থা করল তারা।
এদিন দুয়ারে সরকারের ভ্রাম্যমান একটি গাড়ি এলাকায় ঘুরে এলাকার বৃদ্ধ বৃদ্ধা সেইসঙ্গে প্রসূতি মা এবং এলাকাবাসীদের কাছে প্রয়োজনীয় ফ্রম পৌঁছে দিল তারা। শুধু পৌঁছে দেওয়াই নয় সেই ফর্ম গুলি পূরণ করে প্রয়োজনীয় অভাব অভিযোগ গুলি নথিভুক্ত করলেন তারা। অভিনব এই উদ্যোগ দেখা গেল আজ নারায়ণগড় ব্লকের রাধানগর রেনুয়া হাই স্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে।

