নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১ এপ্রিল: রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে।এরমধ্যে রয়েছে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামে ভোটগ্রহণ চলছে। এরইমধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই চাপ সহ্য করতে না পেরেই ওই বিজেপি কর্মী আত্মঘাতী হন।

মৃত বিজেপি কর্মীর দেহ বাড়িতে রেখেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা তাদের দাবি, প্রশাসন কে এর ব্যবস্থা করতে হবে না হলে তারা ভোট দিতে পারছেন না শাসক দলের নেতারা তাদের হুমকি দিচ্ছে। এটি আত্মহত্যা না খুন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *