সেজে উঠছে ‘আমার ভালোবাসার ওয়ার্ড ৯৩’

আমাদের ভারত, কলকাতা, ২৮ সেপ্টেম্বর: পায়ে পায়ে এগিয়ে আসছে পুজো। আলোকসজ্জা ও মণ্ডপগুলো অসম্পূর্ণ থেকে দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হচ্ছে। এদের মধ্যে নজর কাড়ছে ‘আমার ভালোবাসার ওয়ার্ড ৯৩’।

৯৩ ওয়ার্ডের সাধারণ মানুষের বহুদিনের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করে সাউথ সিটি মলের সামনে ‘আমার ভালোবাসার ওয়ার্ড ৯৩’ শীর্ষক আলোকসাজ্জা বসলো। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস এ খবর জানিয়ে বলেন, “আনোয়ার শা রোডের ডিভাইডারে ওই আলো দু’দিকেই দুটি পৃথক বোর্ডে বসানো হয়েছে। ১৬৮ ইঞ্চি লম্বা এবং ৩০ ইঞ্চি চওড়া ওই আলো শুধু ওয়ার্ড নয়, শহরবাসীর কাছেও ভালো লাগার ও সৌন্দর্যের হবে বলে আমার বিশ্বাস।”

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সন্ধ্যা ঠিক ছয়টায় সুইচ টিপে এবং আবরণ উন্মোচন করে ওই আলোকসজ্জা উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় ও বিধায়ক দেবাশীষ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *