হাত পা বেঁধে খুন, জলপাইগুড়ির পাহাড়পুরে জল থেকে উদ্ধার দেহ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জুলাই: হাত ও পা দড়ি দিয়ে বাঁধা। এই অবস্থায় জলে ডোবা এক মাঝ বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। হাত পা বেধে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে দেহ, পুলিশের তদন্তে এমনটাই উঠে এসেছে। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাজিদ পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করছে কোতোয়ালি থানার পুলিশ।

এ দিন সকালে গ্রামবাসীরা দেখেন গ্রামের বাজিদ পাড়ার চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের পাশে কালভার্টের নিচে জলের মধ্যে একজনের দেহের কিছুটা ভেসে আছে। সকলে কিছুটা সামনে গিয়ে দেখেন হাত ও পা বাঁধা। এরপরেই নিশ্চিত হয় সকলে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে দেহ। পাশে রয়েছে জলপাইগুড়ি–শিলিগুড়ি জাতীয় সড়ক। প্রাথমিক অনুমান অন্য জায়গায় খুন করে দেহে এনে ফেলে দেওয়া হয়।

গ্রামবাসী লুতফর রহমান বলেন, “রাত বারোটা একটা পর্যন্ত গ্রামবাসীরা জেগে থাকে। গভীর রাতে হয়ত এমনটা ঘটেছে। হাত পা বাঁধা ছিল, এটা খুন। মৃতদেহের মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। সকলের অপরিচিত। নাম ও পরিচয় জানা যায়নি। আগে গ্রামে কেউ এই ব্যক্তিকে দেখেননি।” কোতোয়ালি থানার পুলিশ অফিসার শ্যামল দাস বলেন, “দেখে মনে হচ্ছে খুন৷ তদন্ত শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *