নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ মে:
বিজেপি ছাড়লেন দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ-সভাপতি কাসেম আলী। তাঁর দল ছাড়ার জল্পনা কয়েকদিন ধরে চলছিল রাজ্য বিজেপির অন্দরে। আজ তিনি দলের সব পদ ছাড়লেন।
মুকুল রায়ের হাত ধরে কাসেম আলী বিজেপিতে যোগদান করেন। সামান্য কয়েক দিন বিজেপি করার পরেই জুটে যায় দলে বড় পদ। সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতির পদ সামলেছেন তিনি। তবে কখনই কাসেম আলী রাজ্য বিজেপির আদি নেতাদের বলয়ে প্রবেশ করতে পারেননি। শুধু মুকুল ঘনিষ্ঠ হিসেবেই দলে কাজ করে গিয়েছেন।
বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতেই শোনা যাচ্ছিল দল ছাড়ছেন কাসেম আলী। আজ তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তিনি। সে কথা মুখে স্বীকার করেননি মুকুল রায় ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। তিনি বলেন, দলের অনেক কাজেই আমি মানিয়ে নিতে পারছি না। করোনা মহামারীর সময় রাজ্য বিজেপি নেতারা রাজ্য সরকারের অন্ধ বিরোধিতা করছে। আমি এমন রাজনীতি মানতে পারছি না। তাই দলের সমস্ত পদথেকে আমি দিয়েছি। আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ আপনাদের সময় হলে জানাবো বলে জানিয়েছে কাসেম আলি।

