ক্রিসমাসের দিনেই ২৫০ র বেশি খ্রিস্ট ধর্ম গ্রহণ করা মানুষ ফের হিন্দু ধর্মে ফিরলেন

আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: মধ্যপ্রদেশের দমোহ জেলায় আড়াইশোর বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করলেন। আগে তারা হিন্দু ছিলেন কিন্তু নানা কারণে তারা খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। আবার তারা ঘর ওয়াপসি করলেন। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, পুজো পাঠের মাধ্যমে এই বিরাট সংখ্যক মানুষের ঘর ওয়াপসির পেছনে বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে।

ক্রিসমাসের দিন বৈদিক রীতিনীতি মেনে, যজ্ঞ এবং পুজো করে ২৫০ র বেশি মানুষ সনাতন হিন্দু ধর্মে ফিরে এলেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর থেকেই তারা খুব একটা ভালো ছিলেন না, মনের ভেতর শান্তি ছিল না। সেই জন্য নিজেরাই আবার হিন্দু ধর্মে ফিরে এসেছেন। মধ্যপ্রদেশে মেরিজ গার্ডেনের এক দেবীমন্দিরে হঠাৎ বহু মানুষকে জমা হতে দেখা যায়।

খবর নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে পারেন, হিন্দু ধর্ম ছেড়ে যারা খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন তারা আবার সনাতনী হিন্দু ধর্মে ফেরত আসছেন। এরা বেশির ভাগই আহিওয়াল সমাজের মানুষ, যারা এর আগে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। আহিওয়াল সমাজের অনেকেই দাবি করেন, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। ফলে তাদের সমাজের অনেকেই ফের হিন্দু ধর্মে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন। যার জন্যই এই বিরাট আয়োজন করা হয়েছিল।

এই বড় সংখ্যক মানুষের সনাতন ধর্মে ফেরত আসার পেছনে বিখ্যাত বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর তথা বাচক পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। জানা গেছে, সম্প্রতি তিনি ওখানে ভগবত গীতা পাঠ করতে গিয়েছিলেন। সেই সময় এদের সাথে তার কথা হয়। হিন্দু ধর্মের ফিরে আসা কথা জেনে তিনি বলেন আজ সত্যের জয় হয়েছে। জানা গিয়েছে, তিনিই এই ঘর ওয়াপসির ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *