মুখ্যমন্ত্রীকে নারী বিদ্বেষী টোন-টিটকিরির অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে , তৃণমূল ভবনে আক্রমণ শশী পাঁজার

রাজেন রায়, কলকাতা, ৪ এপ্রিল: এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ করল তৃণমূল। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হলেও এ রাজ্যে মেয়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, এমন অভিযোগ বারবারই করে বিজেপি। তারই পাল্টা প্রচারে নামল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করছেন প্রধানমন্ত্রী যা “নারী বিদ্বেষী”। এদিন তৃণমূল ভবনে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শশী পাঁজা, মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং অধ্যাপিকা অনন্যা চক্রবর্তী। শশী পাঁজা বলেন,মুখ্যমন্ত্রীকে দফায় দফায় হেনস্থা করছেন প্রধানমন্ত্রী। মহিলাদের এহেন অপমান সত্যিই উদ্বেগজনক।

শশী পাঁজা বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীর আসনকে সম্মান জানাই। কিন্তু পদাধিকারী নিজেই সম্মান জানাচ্ছেন না। পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করেছেন প্রধানমন্ত্রী। চলতি ভাষায় তিনি টোন কাটছেন, টিটকিরি করছেন। এটা উদ্বেগের।’

এ দিন শশী পাঁজা আরও বলেন ‘প্রধানমন্ত্রীর মন্তব্যে মহিলা বিদ্বেষ স্পষ্ট। তিনি দিদিকে তাচ্ছিল্য, অপমান করছেন, দেশের মহিলাদের রক্ষার জন্য দেশে আইন রয়েছে। আইনে আস্থা-ভরসা রয়েছে। নির্ভয়া কাণ্ডের পর আইন আরও স্পষ্ট হয়েছে। বিচার হবেই। মানুষ এর বিচার করবেই।’ জুন মালিয়ার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ, দুবারের মুখ্যমন্ত্রী, তাঁকে অপমান করা মানে বাংলার প্রতিটা মহিলাকে অপমান করা।’

পাল্টা বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায়ের দাবি, প্রধানমন্ত্রীকে বিভিন্ন সভা থেকে হরিদাস পাল, হোঁদল কুতকুত, দৈত্য, এক পায়ে কিক করে রাজ্যের বাইরে পাঠিয়ে দেব, ইত্যাদি একাধিক বিশেষণে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তার পরেও কিভাবে এই কথা বলতে পারেন তিনি? আসলে নিজেকে বাঁচাতে যা খুশি তাই করতে পারেন মমতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *