স্বাস্থ্য ব্যবস্থা আমাদের হাতে থাকলে মুখ্যমন্ত্রীকে দুদিনের মধ্যে হাঁটাতাম: সূর্যকান্ত মিশ্র

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ এপ্রিল: “স্বাস্থ্যব্যবস্থা আমাদের হাতে থাকলে মুখ্যমন্ত্রীকে দুই দিনের মধ্যে হাঁটিয়ে দিতাম।” এদিন দলীয় প্রার্থীর সমর্থনে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে এক নির্বাচনী সভায় এসে এমনই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

রবিবার দুপুরে হেমতাবাদ শালবাগান মাঠে এক নির্বাচনী সভায় তিনি মুখ্যমন্ত্রীর হুইল চেয়ারের প্রসঙ্গ তুলে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকেই কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, “কদিন আগেই নন্দীগ্রামে ভোট হল। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে একটি বুথেই দীর্ঘক্ষণ বসে থাকলেন। তার হুইল চেয়ারে বসা নিয়ে আমি কটাক্ষ করছি না। আমি তো আর দেখিনি তার পায়ে কি হয়েছে। তবে নিজে চিকিৎসক হিসেবে এটুকু বলতে পারি, চিকিৎসা বিজ্ঞান আজ যে জায়গায় পৌঁছেছে, তাতে আপনাকে দুইদিনের মধ্যে আমরা হাঁটাতে পারতাম, যদি চিকিৎসা ব্যবস্থা আমাদের হাতে থাকতো।আমি বুক ঠুকে বলছি, দুই দিনের ভেতরেই আপনাকে আমরা হাঁটাতে পারতাম।
এর আগেও আমরা অনেক মুখ্যমন্ত্রীকে নির্বাচনে লড়তে দেখেছি, কিন্তু আপনার মতো হুইল চেয়ারে কেউ একটা বুথে ঘন্টার পর ঘন্টা বসে থাকেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *