অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮জুলাই:
ঝাড়গ্রাম জেলার জামবনি রেঞ্জের চিঁচিড়া বিটের চিঁচরা গ্রামের বাসিন্দা সেখ আখতার হোসেন তার নিজের বাড়ির সামনে একটি হাতির হানায় গুরুতর জখম হয়েছিলেন। এরপর তিনি দীর্ঘদিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তিনি বাড়ি আসার পর তার বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল বন বিভাগের পক্ষ থেকে।
এদিন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, জামবনি রেঞ্জের বন আধিকারিক গোপাল কুমার ঘোষ ও জামবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত অধিকারী সেখ আখতার হোসেনের বাড়িতে বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন। এ বিষয়ে দেবনাথ হাঁসদা বলেন, আজকে আমরা হাতির হানায় আক্রান্ত সেখ আখতার এর বাড়িতে রাজ্য সরকারের ঘোষণাপত্র ৫০ হাজার টাকার চেক তুলে দিলাম। এছাড়াও ভবিষ্যতে তাঁর সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা যখন যা সাহায্য লাগবে সব সময় আমি তার পরিবারের পাশে আছি। সরকারি সাহায্য পেয়ে খুশি সেখ আক্তার ও তার পরিবার।

