সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ এপ্রিল: কড়া রোদেও ব্যাপক উন্মাদনা মেগাস্টার মিঠুন চক্রবর্তীর রোড শো’তে। আজ গঙ্গাজলঘাঁটিতে বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিনহার সমর্থনে এক রোড শো’তে অংশ নেন মেগাস্টার। গঙ্গাজলঘাঁটি থেকে অমরকানন পর্যন্ত রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে জনপ্রিয় এই অভিনেতাকে চাক্ষুষ করতে। মহাগুরুর আগমনে উৎসাহিত বিজেপি কর্মী সমর্থকদের বিশাল মিছিল এদিন এলাকায় ভালো সাড়া ফেলে।

এদিন তিনি বলেন, এবার বাংলায় পরিবর্তন আসছেই আসছে। তার দল বিজেপি বেকার যুবকদের মাসে তিন হাজার টাকা ভাতা, মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে মাসে তিন হাজার টাকা দেবার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হবে। মহিলাদের বাসে ফ্রি যাতায়াত, নিরাপত্তা সহ যে সব প্রতিশ্রুতি দিয়েছে সব হবে বলে তিনি দৃঢ়তার সাথে জানান।

