জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: কেশিয়াড়ি ব্লকের চাকলায় শনিবার সন্ধে থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে গ্রামেরই একটি পুকুর থেকে। মৃত ব্যক্তির নাম মণিলাল মিশ্র (৪৫) বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গতকাল সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে আর না ফেরায় পরিবারের লোকজন সকালবেলা খোঁজ শুরু করে। গ্রামের কয়েকজন বাসিন্দা শনিবার সকালে এলাকার একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনদের জানান। এরপরে কেশিয়াড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের তরফে জানানো হয় এই মৃত্যু আত্মহত্যা না কি এর পিছনে অন্য কারণ রয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে।

