নদিয়ায় গুলিবিদ্ধ বুথ সভাপতির বাড়ি গেলেন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
শুক্রবার গুলিবিদ্ধ বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাসের বাড়িতে গেলেন কেন্দ্রীয় জল সম্পদ প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখায়াত। প্রসঙ্গত, গত রবিবার ভোররাতে গুলিবিদ্ধ হয়েছিলেন বিজেপির হরিণঘাটার ১৮৪ নম্বর বুথের সভাপতি সঞ্জয় দাস। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কর্মী সঞ্জয় দাসকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য গুলি চালিয়েছিল। আজ তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির পক্ষ থেকে ওই পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

পাশাপাশি মন্ত্রী বলেন, রাজ্যে গুন্ডারাজ চলছে, আমাদের কর্মীদের ওপর হামলা হচ্ছে, মানুষ সামনে পরিবর্তনের পরিবর্তন করবে, তখন এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত এবং যারা মদত দিচ্ছেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ একেবারে অস্বীকার করা হয়েছে। তারা বলেন, এটা বিজেপির দলীয় কোন্দল। নেশা করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা গন্ডগোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *