দুই বাসের কর্মীদের মধ্যে বচসার জের, জলপাইগুড়ি- শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধে সামিল মিনিবাসের চালক ও কর্মীরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ জুন: যাত্রী তোলাকে কেন্দ্র করে জলপাইগুড়ি- শিলিগুড়ি মিনিবাস ও সুপার বাস কর্মীদের মধ্যে বচসা। এর প্রতিবাদে জলপাইগুড়ি- শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধে সামিল হলেন মিনিবাসের চালক ও কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনারস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ।

অভিযোগ, জলপাইগুড়ি শিলিগুড়ি সুপার বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং লোকাল যাত্রীদের বাসে তুলছেন। এর জেরে মিনিবাসে যাত্রী সংখ্যা কমে হচ্ছে ক্ষতির মুখে পড়ছেন মিনিবাস চালক ও মালিকরা। গতকাল এই নিয়ে সমস্যা হয় দুই বাস কর্মীদের মধ্যে৷ সেখানেই দুই বাস চালকদের বচসা থেকে হাতাহাতি। দুই পক্ষ কোতয়ালি থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। এদিন সকাল থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিনিবাস রাস্তায় দাঁড় করিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে মিনিবাস কর্মীরা। দীর্ঘক্ষণ অবরোধ থাকার পরে কোতয়ালি থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তাদের দাবি, দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *