দোল ও হোলিতে কম সংখ্যক ট্রেন চালাবে মেট্রোরেল

রাজেন রায়, কলকাতা, ২৪ মার্চ: রবিবার দোলযাত্রা। কিন্তু ওই দিন কম সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল। রবিবার সকাল ৯টার পরিবর্তে মেট্রোরেল পরিষেবা শুরু হবে দুপুর আড়াইটে থেকে।

মেট্রো রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই দিন ১০৪টির বদলে মোট ৬০টি ট্রেন চালানো হবে। পরের দিন হোলি। সোমবার ২৫২টির বদলে দিনভর ১৭৬টি ট্রেন চালাবে মেট্রো রেল। প্রতিবারই দোল ও হোলিতে মেট্রো রেল চলাচলের সময়সীমায় বদল আনা হয়। এবারও তার অন্যথা হল না। কম মেট্রো চলবে কলকাতা ও শহরতলিতে। আগামী রবিবার দোলযাত্রার দিনে মেট্রো পরিষেবা শুরু দুপুর আড়াইটে থেকে। ওই দিন রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত পরিষেবা দেবে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটি ওই দিন দুপুর আড়াইটের সময় ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *