লালগড়- শালবনি সীমান্তে মাও পোস্টার উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ ফেব্রুয়ারি: বিনপুর এক নম্বর ব্লকের লালগড় ও পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি সীমানা এলাকা থেকে মঙ্গলবার সকালে কয়েকটি মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টগুলিতে জঙ্গলমহলে ফের মাওবাদী সক্রিয়তার ইঙ্গিত রয়েছে। যদিও মাওবাদীদের নামে এই ধরনের পোস্টার কারা দিয়েছে সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পোস্টারগুলিতে সাতটি বিষয় উল্লেখ করে বলা হয়েছে –
১) জনগণের প্রতি আহ্বান দেশীয় ফ্যাসিবাদী শক্তি চিহ্নিত করুন।

২)সারা ভারতবর্ষে সন্ত্রাস গণ বিপ্লব গড়ে তুলুন।

৩)অন্যায় ভাবে এবং কেস দিয়ে আদিবাসীদের হয়রানি করা যাবে না।

৪)দেশের উন্নয়নের রাজনৈতিক দালালি অবৈধভাবে আদিবাসীদের অধিকার আত্মসাৎ করছেন কেন?

৫)আদিবাসীদের উপর জুলুম হচ্ছে কেন? অবিলম্বে বন্ধ করুন।

৬)শ্রীকান্ত মাহাতর অমানবিক আচরণ বা দালালী বন্ধ করুন।

৭) সাত নম্বরে লেখা আছে এক থেকে চার নম্বর আবেদন গুলি না মানলে এবার নতুন করে খেলা হবে।
সাদা কাগজের উপর কালো কালিতে ছাপা পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। মাওবাদীদের নামে কারা এই পোস্টার দিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *