জয় লাহা, দুর্গাপুর, ৬ জুন: মাধ্যমিক পরীক্ষায় মানকরের দুই স্কুলের কৃতীদের সম্বর্ধনা দিল মানকর গ্রাম পঞ্চায়েত। সোমবার মানকর গার্লস স্কুল ও মানকর উচ্চবিদ্যালয়ের সেরা তিনজন করে কৃতী পড়ুয়াকে সম্বর্ধনা দেওয়া হয়।
মানকর গার্লস স্কুলে এবারে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম হয়েছে অস্মিতা ঘোষ তার প্রাপ্ত নং ৬৩৬, দ্বিতীয় হয়েছে রাজমি গড়াই, তার প্রাপ্ত নং ৬৩৪, তৃতীয় হয়েছে, সৌমিলি রায়, তার প্রাপ্ত নং ৬০৪। অন্যদিকে মানকর উচ্চবিদ্যালয়ে এবারে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম হয়েছে ব্রতসুন্দর বাগ। তার প্রাপ্ত নং ৬৩৮, দ্বিতীয় হয়েছে সৌমদীপ দে, তার প্রাপ্ত নং ৬২৭, তৃতীয় স্থানে রয়েছে শুভজিৎ পাল, তার প্রাপ্ত নং ৬২২।

এদিন ফুল ও কিছু বই দিয়ে সম্বর্ধনা দেন মানকর গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব খান। তিনি বলেন, “মানকরের দুই স্কুলের পড়াশোনার নিরেখে যথেষ্ট সুনাম রয়েছে। সকল কৃতি ছাত্র ছাত্রীদের এবং সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।”

