মমতা লক্ষাধিক ভোটে জয়ী হবেন: সুব্রত মুখোপাধ্যায়

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ সেপ্টেম্বর: ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন। পৃথিবীর কোনও শক্তি নেই উনাকে আটকাবে’। শনিবার তারাপীঠে পুজো দিতে এসে এমনই মন্তব্য করেন পঞ্চায়েত ও গ্রামোনন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

শনিবার দুপুরে সস্ত্রীক তারাপীঠে আসেন সুব্রত মুখোপাধ্যায়। ওঠেন ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে যাত্রী নিবাস পান্থশ্রীতে। বিকেলে জেলার উন্নয়ন নিয়ে দীর্ঘ বৈঠক করেন। রামপুরহাট সেচপল্লি সার্কিট হাউসে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক, জেলা পরিষদের মেন্টর রানা সিং, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলা শাসক বিধান রায় সহ জেলার পঞ্চায়েত আধিকারিকরা।

বৈঠক শেষ হয় সন্ধ্যায়। এরপর সুব্রতবাবু সাংবাদিকদের বলেন, “বাংলা আবাস যোজনায় যত বাড়ি দিয়েছিলাম এই জেলা সেগুলি সম্পূর্ণ করেছে। সামান্য কিছু বাকি থাকলে জেলা শাসক বলেছেন তিনি তদারকি করে সম্পূর্ণ করবেন। পঞ্চায়েত দফতরের কাজ জেলায় সাফল্যের সঙ্গে হয়েছে। আরও অগ্রগতির কথা বলেছি। আগে এই জেলা পিছিয়ে ছিল। এখন অনেক উন্নত হয়েছে। রাস্তার কাজ হয়েছে। যদি কোথাও না হয়ে থাকে তাহলে আমরা করে দেব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *