“হিন্দু ব্রাহ্মণদের কাছে নয়, শুধু মুসলিমদের কাছে ভোট চাইছেন মমতা”, কটাক্ষ আসাউদ্দিন ওয়াইসির

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৩ এপ্রিল:
মুর্শিদাবাদে প্রচারে এসে পক্ষান্তরে মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। বিজেপি নেতৃত্ব প্রথম থেকেই মমতার বিরুদ্ধে তোষণের অভিযোগ করে আসছে, এবার তাতে যুক্ত হলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি আজ মুর্শিদাবাদে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিমদের ভোট চাইছেন, তিনি তো হিন্দু ব্রাহ্মণদের ভোট চাইছেন না।

আজ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভায় নির্বাচনী জনসভা করলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার দুপুরে সাগরদিঘিতে সর্ব ভারতীয় মজলিস ই ইতেহাদুল মুসলিমিন (মিম) দলের পক্ষ থেকে জনসভা করা হয়। সাগরদিঘির গৌরীপুর হাইস্কুল মাঠে এদিন জনসভায় উপস্থিত ছিলেন আসাউদ্দিন ওয়াইসি। পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা নির্বাচনের লড়াই করছেন তারা, আগে জলঙ্গি ও ভরতপুরে সভা করা কথা থাকলেও অনুমতি না মেলায় সেখানে জনসভা করতে পারেননি। তবে মঙ্গলবার সাগরদিঘি বিধানসভায় জনসভা করেন আসাউদ্দিন ওয়াইসি।

মঞ্চ থেকে আসাউদ্দিন ওয়াসি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে আক্রমণ করে বলেন, এই সংখ্যালঘু জেলাতে কংগ্রেসকে একটিও ভোট নয়, তৃণমূল কোনও উন্নয়ন করেননি মুসলিমদের জন্য। নিজেদের জন্য উন্নয়ন করেছেন তারা। তৃণমূল, কংগ্রেস ও বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করেন মিম প্রধান।

সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আসাউদ্দিন ওয়াইসি জানান, মুর্শিদাবাদ জেলা সহ পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য আমরা লড়াই করছি, এবার কম আসনে লড়াই করলেও আগামী পঞ্চায়েত, জেলা পরিষদ, লোকসভা সহ আগামী দিনে সমস্ত নির্বাচনে লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় কৈ বলছেন না তো হিন্দু ব্রাহ্মণদের ভোট দাও, তিনি শুধু মুসলিমদের কাছে ভোট চাইছেন বলে কটাক্ষ করেন আসাউদ্দিন ওয়াসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *