আমাদের ভারত, ২৪ নভেম্বর: রাজ্য শিল্পে বিনিয়োগ টানতে আন্তর্জাতিক স্তরের শিল্প সম্মেলনের আয়োজন করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্ষমতায় আসার পর থেকেই বেশ কয়েক বছর ধরে দুদিন ধরে এই সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এবার সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ২০ ও ২১ এপ্রিল এই সম্মেলন হবে। এই সম্মেলনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে একাধিক ইস্যুতে উভয়ের মধ্যে কথা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি এই শিল্প সম্মেলন আসতে আগ্রহী বলেও মুখ্যমন্ত্রী জানান।
সাধারণত প্রতিবছর জানুয়ারির শেষের সপ্তাহে বিশ্ববাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতির জন্য ২০২১ এই সম্মেলন হয়নি। আগামী বছর এই সম্মেলন ভাগে ২০ ও ২১ এপ্রিল।
নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সম্মেলন হবে এবার। দেশের প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

