আমাদের ভারত, ১ জুলাই: চিকিৎসক দিবসে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি বলেন, “শুভ চিকিৎসক দিবস। আমি সকল চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরণের সহায়ক, স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, কোভিড যোদ্ধা, জিডিএ কর্মীদের যাঁরা, আমাদের সুস্থ রাখেন তাঁদের নমস্কার জানাই। মহামারী এবং রোগের বিরুদ্ধে সমস্ত সৈনিক ঐক্যবদ্ধ হোন।”
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ১৯৯১ সালে জাতীয় ডাক্তার দিবস উদযাপন শুরু করে। এই দিনটি একজন মহান ডাক্তারের মৃত্যুবার্ষিকীও চিহ্নিত করে। তাঁদের স্মরণ করে। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বিশেষ দিনটি পালন করা হয়।
১ জুলাই, মহান চিকিৎসক বিধান চন্দ্র রায় জন্মগ্রহণ করেন। তাঁর স্মরণে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন।

