মকর সংক্রান্তির শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ১৪ জানুয়ারি: মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে শুক্রবার তিনি লিখেছেন,”মকর সংক্রান্তির শুভ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের অনেক সুখ, শান্তি, ও সমৃদ্ধি কামনা করছি।“

প্রসঙ্গত, চলতি বছরে তিথির গোলযোগে আটকে রয়ে গিয়েছে মকর সংক্রান্তি। ১৪ না ১৫, কবে সংক্রান্তি পালিত হওয়া উচিত তা নিয়ে দ্বিধাবিভক্ত বিদ্বান ও জ্যোতিষীরা। কিছু পঞ্জিকা অনুযায়ী ১৪ জানুয়ারি অর্থাৎ আজ মকর সংক্রান্তি, আবার কিছু কিছু পঞ্জিকা অনুযায়ী ১৫ জানুয়ারি, শনিবার মকর সংক্রান্তি পালিত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *