আগামী নির্বাচনে কে ক’টা আসন পাবে তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জে মাহাতো, নন্দীগ্রাম, ১৮ জানুয়ারি: আগামী নির্বাচনে কে ক’টা আসন পাবে তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নন্দীগ্রামের তেখালির জনসভায় তিনি এই ঘোষণা করেন। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমেরও তিনি সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপির ভয়ে সংবাদমাধ্যম সঠিক সমীক্ষা-রিপোর্ট প্রকাশ করছে না। এর পাশাপাশি তিনি নন্দীগ্রাম থেকে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করলেন। সেই সঙ্গে তিনি কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকেও লড়বেন বলে জানিয়েছেনl

বিধানসভার নির্বাচন দোরগোড়ায়। এই পরিস্থিতিতে বেশকিছু সংবাদমাধ্যম এবং সংস্থা সমীক্ষায় নেমে পড়েছে। এখনই ভোট হলে কে কতগুলি আসন পাবে তা প্রকাশ করেছে অনেকে। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বেশকিছু সংস্থার পক্ষ থেকে ভোটের সার্ভে রিপোর্ট তুলে ধরা হচ্ছেl সেগুলো বেশিরভাগই ভুলl সংবাদমাধ্যম বিজেপির ভয়ে চুপ করে রয়েছেl বিজেপির নেতাদের কথায় চলছেl তারা জনগণের অভিব্যক্তি জানাতে চায় নাl কিন্তু আমি বলছি, তৃণমূল ২১১ সিট পাবে, বিজেপি পাবে ৫১টি, বাকিগুলি অন্যান্য দল পাবেl

তিনি অভিযোগ করেন, এই হিসেবটাই উল্টো করে দেখাবে চ্যানেলগুলিl এরা মানুষকে ভুল বোঝাচ্ছে, কুৎসা অপপ্রচার করছেl কিন্তু এদের চক্রান্তে আপনারা বিশ্বাস করবেন নাl ওদের মাল্পুয়া এবং দানাদার গ্রুপ আছেl তারা নাকি আই টি করেl কিন্তু আমি জানি তারা ইউটি করে মানে উল্টো করে দেখায়l

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা আন্দোলনকে ভুলি না , তাই নন্দীগ্রাম ভুলবো না l এখানকার মানুষ সন্ত্রাসকে জয় করেছেনl  নন্দীগ্রাম খুব লাকি জায়গা l ২১এর নির্বাচনেও এখানে জিতবl এখান থেকে জেতার পালা শুরু হলোl তৃণমূল সর্বত্র জয়লাভ করবে প্রতিটি আসনে জিতবেl সমস্ত আসনে ভালো লোকদের প্রার্থী করা হবেl এই সময় তিনি বলেন নন্দীগ্রামে যদি তিনি নিজে প্রার্থী হন তাহলে কেমন হবে? নিশ্চয়ই ভালো হবেl তিনি এই নন্দীগ্রাম থেকে যাতে প্রার্থী হতে পারেন সেজন্য দলের সভাপতি সুব্রত বক্সীকে সভা মঞ্চ থেকেই তিনি অনুরোধ জানানl মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুরেও তিনি প্রার্থী হবেনl ভবানীপুর বড় বোন এবং নন্দীগ্রাম মেজ বোনl কিন্তু আমাকে তো ২৯৪ টি আসনে লড়তে হবে তাই সময় কম পাবোl কিন্তু নন্দীগ্রামে আপনারা সবাই আছেন আমার পাশে থাকবেন আপনারাl এরপর সুব্রত বক্সী সভামঞ্চে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম ঘোষণা করেনl মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নন্দীগ্রামে আজ নতুন করে আবার জন্ম হলো তৃণমূলেরl

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামে অনেক নিখোঁজ পরিবারের সদস্য রয়েছেনl তাদের পরিবারকে মাসে ১০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবেl এভাবেই সিঙ্গুরের মানুষদের সাহায্য করা হয়l যাদের ৬০ বছরের বেশি বয়স হয়েছে তারা দুয়ারে সরকারে যাবেনl জাতিগত শংসাপত্র সাত দিনের মধ্যেই তারা পেয়ে যাবেনl

আগামী নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত বললেও এদিন, সমবেত জনতার উদ্দেশ্যে বলেন আপনারা রাগ করবেন , না মুখ ফিরিয়ে নেবেন নাl ভুল থাকলে গালে থাপ্পড় মারো কিন্তু সরে যাবেন নাl যারা আমাদের বিপরীতে রয়েছেন তাদের আমি খারাপ বলবো নাl ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তাদের ক্ষমা করুনl এরপর দাঙ্গাবাজ গুন্ডারাজ বিজেপি দূর হাঁটাও,  নন্দীগ্রাম দিচ্ছে ডাক বিজেপি নিপাত যাক ইত্যাদি স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *