পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল: মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার বিকেলে গড়বেতা তিন নম্বর ব্লকের পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়দানে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

এই সমাবেশে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জুঁই বিশ্বাস, বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডি সহ একাধিক মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মহিলা সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন।

