উত্তর প্রদেশের ঘটনার প্রতিবাদে মহিলা তৃণমূলের উদ্যোগে মৌন মিছিল মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর:
মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ও মেদিনীপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ
বিজেপি শাসিত উত্তর প্রদেশের যোগী রাজ্যে দুই নাবালিকাকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করা হয়। এই মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।

এই মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি, শহর মহিলা সভানেত্রী তথা পৌরসভার কাউন্সিলর মৌ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *