গোয়ালতোড়ে উদ্ধার প্রচুর পরিমাণে বন্দুক ও কার্তুজ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জানুয়ারি: বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বড়ডাঙ্গা গ্রামে মাটির তলা থেকে একশোটিরও বেশি বন্দুক ও এক হাজারের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। গোয়ালতোড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখে উদ্ধার কাজ চালায়।

জানাগেছে, একদা মাওবাদী অধ্যুষিত গোয়ালতোড় এলাকার বড়ডাঙ্গা গ্রামে বুধবার পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরির কাজ চলছিল। জেসিবি দিয়ে মাটি কাটার সময় মাটির তলা থেকে বন্দুক ও কার্তুজগুলি বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সঙ্গে সঙ্গে গোয়ালতোড় থানায় জানালে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার কাজ চালায়। উদ্ধার হয় একশোটির বেশি বন্দুক ও এক হাজারের বেশি কার্তুজ।

পুলিশ এ বিষয়ে মুখ না খুললেও স্থানীয় বাসিন্দাদের ধারণা, আগ্নেয়াস্ত্র গুলি সম্ভবত মাওবাদীদের পুঁতে যাওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *