জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুলাই:
শনিবার রাতে দাসপুর থানার খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি গাড়িতে অবৈধভাবে পাচার হচ্ছিল রেশন সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে ঘেরাও করে স্থানীয় মানুষ। তারা গাড়ির ত্রিপল খুলে দেখেন গাড়িতে বস্তা ভর্তি রেশন সামগ্রী। এক জায়গা থেকে অন্য জায়গায় রেশন সামগ্রী অবৈধভাবে স্থানান্তর করা হচ্ছিল। সেই সময় স্থানীয়রা খবর দেয় দাসপুর থানায়, পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করে নিয়ে যায়।


