স্বরূপ দত্ত, আমাদের ভারত, ৬ মার্চ: ভারতীয় জনতা পার্টির কর্মিসভার মাধ্যমে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান ইটাহারে। এদিন ইটাহারের দাসপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে বেশ কিছু কর্মী সমর্থকদের উপস্থিতিতে কর্মিসভার আয়োজনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার দুই শতাধিক সংখ্যা লঘু সাধারণ মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন
দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির জেলা সহ সভাপতি নিমাই সিং। ছিলেন বিজেপি নেতৃত্ব শ্যামল চৌধুরী, শাধন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।


