জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের ডাকে আয়োজিত হতে চলেছে ব্রিগেড সমাবেশ। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জমায়েত এক বিরাট বার্তা বহন করবে বলে মনে করছে নেতৃত্বরা।

এই ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ নং ব্লকে খণ্ডরুই থেকে সাউরি পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন বাম নেতৃত্বরা। তিনটি কৃষি আইন বাতিল, সকল বেকারদের কর্মসংস্থানের দাবি, বছরে ২০০ দিনের কাজ সহ একাধিক দাবিতে এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড বিপ্লব ভট্ট, মেঘনাদ ভুঁইঞা, ভাস্কর দত্ত, রতন দে, মধু ঘোড়াই, তাপস মাইতি, পিনাকী দাস, শ্রীহরি জানা শ্রীকান্ত মালী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রায় ১৫ কিমি পথ পরিক্রমা করে এই মহামিছিল।

