সাথী দাস, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: রাজ্য সরকারের নতুন প্রকল্প “মা”র উদ্বোধন হল পুরুলিয়ায়। এদিন নবান্ন সভাঘর থেকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে প্রান্তিক জেলা পুরুলিয়া পুরসভা চত্বরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘মা’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরুলিয়া পুরসভা চত্বরে এদিনের এই প্রকল্পের উদ্বোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক স্বামী শিবপ্রদা নন্দ মহারাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার প্রশাসক মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন প্রশাসক শামীম দাদ খান, জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। শহর ও মফস্বল এলাকার দরিদ্র মানুষদের প্রতিদিন ৫ টাকার বিনিময়ে দুপুরের এই খাবার হাতে তুলে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প। প্রশাসনের আশা এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।স্বল্প দামে সুস্বাদু খাদ্য পেয়ে খুশি পুরুলিয়ার সাধারণ মানুষ।

