জলপাইগুড়িতে রাজ্য সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারের জন্য চালু হলো দেড় লক্ষ টাকার ক্যাশ লেস স্বাস্থ্য পরিষেবা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ মে: জলপাইগুড়ি জেলায় রাজ্য সরকারের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারের সুবিধার জন্য দেড় লক্ষ টাকার ক্যাশ লেস স্বাস্থ্য পরিষেবা চালু হল শহরের এক নার্সিংহোমে। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন শহরের রাজবাড়ি পাড়ার এক নার্সিং হোম কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ায় খুশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি শাখা।

জলপাইগুড়ি জেলায় এই মুহূর্তে প্রায় নয় হাজার সরকারি কর্মী ও তাদের পরিবার রাজ্য সরকারের তরফ থেকে হেলথ ইন্সুইরেন্স পাবেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত প্রায় দেড় হাজার কর্মী ও তাদের পরিবাদ এই পরিষেবা পাবেন। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে চিকিৎসক সুমন্ত মুখোপাধ্যায় বলেন, “আমাদের নার্সিংহোমে কোভিড শয্যা ধরে এই মুহূর্তে ৯০টি শয্যা রয়েছে। বছরে গড়ে চার থেকে ছয়শো জন সরকারি কর্মী ও পরিবারের সদস্যদের পরিষেবা দিতে হবে এই লক্ষ্যে মাত্রা রাখা হয়েছে। আমরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছি। ৫ মে অনুমোদন পাওয়া গিয়েছে। এরপর নার্সিংহোমের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় ১৫ দিন। এখন থেকে এই পরিষেবা চালু করা হল নার্সিংহোমে বলে জানালেন তিনি।”

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় বলেন, আমরা খুবই খুশি এই পরিষেবা চালু হওয়ার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *