লক্ষ্মীপেঁচা উদ্ধার বাগনানে

আমাদের ভারত, হাওড়া, ১০ মার্চ: জাতীয় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা একটি লক্ষ্মীপেঁচাকে উদ্ধার করল বাগনান এন ডি ব্লকের বাসিন্দা, যুবক চিত্রক প্রামানিক। জানা গেছে, মঙ্গলবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের মানকুড় মোড়ে রাস্তার পাশে একটি লক্ষ্মীপেঁচাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন চিত্রক।পরে চিত্রক আহত লক্ষ্মীপেঁচাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে পেঁচাটিকে সেবা শুশ্রূষার পর তাকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়। চিত্রক জানান, যেভাবে পেঁচাটি আহত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল তাতে আমি উদ্ধার না করলে তার প্রাণ সংশয় হতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *