ত্রিকোণ প্রেমের জের! ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় যুবকের গলায় ছুরি, ঈদের আগে শোকাচ্ছন্ন বাঁকুড়ার ইদগামহল্লা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ এপ্রিল: ত্রিকোণ প্রেমের জেরে ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গলায় ছুরি চালিয়ে যুবক খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়া শহরজুড়ে। ইদের প্রাক্কালে এই ঘটনায় শোকের ছায়া ইদগামহল্লায়।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাঁকুড়া শহরের প্রতাপবাগান এলাকার এলআইসি কলোনিতে এক বাইক আরোহী যুবককের পথ আগলে তার গলায় ছুরি চালায় এক দুষ্কৃতি।যুবকের গলা কেটে ব্যাপক রক্ত ক্ষরণ শুরু হয়। খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানাগেছে, মৃত যুবক শেখ আমন(২০) শহরের ১২নং ওয়ার্ডের ইদগামহল্লার বাসিন্দা। ইদের প্রাক্কালে এই ঘটনায় এলাকা শোকস্তব্ধ। প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় নড়েচড়ে বসে সদর থানার পুলিশ প্রশাসন। তদন্ত শুরু হয়।ঘটনার কয়েকঘন্টা পরেই পুলিশ অভিযুক্ত চন্দ্র শেখর সিংহ ওরফে সাগরকে গ্ৰেপ্তার করে। ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে এই ঘটনা বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরছে। ধৃত সাগর সিংহ ও তার দুই বন্ধু ও স্হানীয় এক যুবতীকে কেন্দ্র করেই এই খুন বলে সন্দেহ। মৃত যুবক শেখ আমন সাগর সিংহের বন্ধু সঞ্জয় সিংহ ও আমনদের ঘনিষ্ঠ ছিল। এবং তাদের পক্ষ নিয়ে সাগরকে শাসায়। সেই ক্ষোভ থেকেই খুনের ঘটনা।

গতকাল সন্ধ্যার পর মৃত শেখ আমন মোটর সাইকেলে প্রতাপবাগানের দিকে যাওয়ার সময় সাগর তার পথ আটকে তার গলায় ছুরি চালিয়ে দেয়। তারপর মোটরসাইকেল ফেলে চম্পট দেয়। পুলিশ মোটরসাইকেল দুটি বাজেয়াপ্ত করেছে। ধৃত সাগরকে জিঞ্জাসাবাদ ক‍রে ব্যবহৃত ছুরির সন্ধান চালাচ্ছে। আজ ধৃতকে আদালতে পেশ করা হলে চারদিনের পুলিশ হেফাজত হয়।

1 thoughts on “ত্রিকোণ প্রেমের জের! ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় যুবকের গলায় ছুরি, ঈদের আগে শোকাচ্ছন্ন বাঁকুড়ার ইদগামহল্লা

  1. Pingback: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশী ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, দুর্গাপুরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *