গোপীবল্লভপুর ২নং ব্লকের তপশিয়াতে উদ্বোধন হল কিষান সমৃদ্ধি কেন্দ্রের, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ অক্টোবর: প্রধানমন্ত্রীর ‘ওয়ান নেশান ওয়ান ফার্টিলাইজার’ নীতি সফল করতে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়াতে উদ্বোধন হল কিষান সমৃদ্ধি কেন্দ্র। সোমবার ভার্চুয়াল ভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কিষান সমৃদ্ধি কেন্দ্র থেকে যোগ দেন ব্লকের কৃষি আধিকারিক সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।

উল্লেখ্য, চাষিদের সার, বীজ, কীটনাশক সহ চাষের সমস্ত ধরণের প্রয়োজনীয়তা মেটাতে প্রধানমন্ত্রী কিষান সমৃদ্ধি কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেন। যেখানে দেশের প্রতিটি কৃষক কৃষি জাত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। যার এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *