ডাকাতির ছক বানচাল খড়্গপুর টাউন পুলিশের, গ্রেফতার ৪ কুখ্যাত দুষ্কৃতী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: এবার খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য। শহরে ডাকাতির ছক বানচাল করল খড়্গপুর টাউন পুলিশ।

জানা যায়, এরা ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল।ঠিক সেই মুহূর্তে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে আলোক দাস(৩০), প্রসেনজিৎ দাস(২১), মহম্মদ সারুখ আলী(২০), সুকুমার মন্ডল(২০) নামে কুখ্যাত ৪ দুষ্কৃতিকে শহরের ট্রাফিক গোলখুলি ময়দান থেকে গ্রেফতার করল খড়গপুর টাউন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় লোহার চেন, ছুরি, ভোজালি।

জানা যায়, এই দুষ্কৃতিদের নামে খড়্গপুর টাউন থানায় একাধিক অভিযোগ রয়েছে। আজ ধৃতদের তোলা হবে খড়্গপুর মহকুমা আদালতে। ধৃতদের বাড়ি খড়্গপুর শহরের একাধিক জায়গায়। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *