“বহিরাগতদের সমর্থন করবেন না, করলে এলাকায় শান্তির পরিবেশ নষ্ট হবে”, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩১ মার্চ: বহিরাগতদের সমর্থন করবেন না।ওদের সমর্থন করলে এলাকায় শান্তির পরিবেশ 
আর থাকবে না। ওরা ক্ষমতায় আসলে মা, 
বোন, দিদিদের সুরক্ষিত 
রাখতে পারবেন না। খবর নিলেই আপনারা 
জানতে পারবেন উত্তর প্রদেশ, গুজরাটে মেয়েরা সুরক্ষিতনয়। ওদের কাছে মেয়েরা ভোগের বস্তু।’ এদিন প্রচারে বেরিয়ে এমনই বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

বুধবার সকালে হাবড়া বিধানসভার পৃথিবা
গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের কর্মীদেরকে নিয়ে 
সাংগঠনিক কর্মীসভা করার পাশাপাশি প্রচার সারেন হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
মহিলাদের সম্মান জানিয়ে
তিনি এদিন বলেন,‘মেয়েরা হচ্ছেন মায়ের জাত।আমিও এক মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি।মেয়েদের কাছে আমরা মাথা নত করি।মহিলাদের সুরক্ষার পাশাপাশি সব ধরনের সুবিধা একমাত্রমমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছেন। এলাকার মহিলাদের উদেশ্য করে তিনি বলেন, আচ্ছা আপনারা মায়েরা
বলুন তো, গত দশবছরে আপনার এলাকায় কতটা শান্তিপ্রতিষ্ঠা হয়েছে? আপনারা মায়েরা রাতে 
কোনও পুরুষ ছাড়াই বাড়ি থেকে গলায় সোনার হার, 
হাতে বালা, কানে দুল পরে বিয়ে বাড়ি থেকে একা বাড়িফিরবেন। আপনাদের পাহারাদারের 
নাম জ্যোতিপ্রিয় মল্লিক। গত দশ বছর ধরে 
আপনাদেরকে এইভাবেই আমি পাহারা দিয়ে এসেছি।গোটা হাবড়া এলাকা জুড়ে আমি আপনাদের আশীর্বাদ 
নিয়ে কতটা উন্নয়নের কাজ করেছি, সেটা আপনারাই 
বিচার করবেন।যদি আপনারা আগামীদিনে বিনা পয়সায় রেশন,
কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী, সবুজসাথীর
সুবিধা পেতে চান, তাহলে আমাদের সমর্থন করুন। বহিরাগতদের বিদায় দিন।


 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *