অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জুন: বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার নেতৃত্বে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি। প্রসঙ্গত, ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা কয়েক দিন আগে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে আনাচে কানাচে আবর্জনা লক্ষ্য করেন। করোনার মতো মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যই হচ্ছে মূল বিষয়। যাতে রোগীর থেকে রোগীর পরিবারের কারোর সংক্রমণ না হয় এই আবর্জনা দ্বারা। তাই আজ ঝাড়গ্রাম জেলা হাসপাতাল চত্বর রাজ্যের বন প্রতিমন্ত্রীর নেতৃত্বে সাফাই অভিযান কর্মসূচি করেন প্রতিমন্ত্রীর কোভিড যোদ্ধা কর্মীরা। বীরবাহা হাঁসদা নিজে দাঁড়িয়ে থেকে এই সাফাই অভিযান কর্মসূচি চালান।

বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, আমি হাসপাতালে এসে দেখেছিলাম হাসপাতাল চত্বরের আনাচে কানাচে প্রচুর ময়লা আবর্জনা পড়ে থাকতে। কোভিডের মতো মহামারী পরিস্থিতিতে যাতে অন্য কোনও রোগের সংক্রমণ না ছড়ায় তার জন্য এই সাফাই অভিযান। আমার তরফ থেকে সপ্তাহে একদিন এই হাসপাতাল চত্বর পরিষ্কার করা হবে। হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলে আরও বেশ কিছু ডাস্টবিনের ব্যবস্থা করতে বলেছি।

