আম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা চালু করল জলপাইগুড়ি পুরসভা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ আগস্ট: মিটার বসিয়ে আম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা চালু করল জলপাইগুড়ি পুরসভা। আম্রুত প্রকল্পের মাধ্যমে বিমা মূল্যে ও কিছু ক্ষেত্রে সামান্য টাকার বিনিময়ে পর্যাপ্ত জলের পরিষেবা দিতে এই উদ্যোগ বলে দাবি পুরসভার।

বুধবার এক নম্বর ওয়ার্ডের ইন্দিয়া কলোনির দীনেশ দাসের বাড়ি এই প্রকল্পের জলের পরিষেবা চালু হল।
শহরের ২৫ ওয়ার্ডে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। কিছু ওয়ার্ডের একাংশে এখনো পুরসভার পানীয় জলের পরিষেবা পৌঁছয়নি। এদিকে কেন্দ্র সরকারের সহযোগিতায় ও রাজ্য সরকারের অর্থে প্রায় দেড়’শো কোটি টাকা খরচ করে আম্রুত প্রকল্পের শুরু হয় ২০১৬ সালে৷ তিস্তা নদীর জল খাবার যোগ্য করে শহরের প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হল। ইতিমধ্যে শহরের ছোট বড় সব রাস্তায় জলের পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। বিবেকান্দ পল্লী এলাকার আম্রুত প্রকল্পের কাজ শুরু হয়েছে। এক নম্বর ওয়ার্ড থেকে প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হল।

পুরসভার দাবি, প্রথম ধাপে ২,৬৩০ ও দ্বিতীয় ধাপে ১৯,০৪৯ পরিবারকে জলের পরিষেবা দেওয়া হবে। মিটার বসানোর উদ্দেশ্য জন প্রতি ১৩৫ লিটার জল পাবে একজন প্রতিদিন। এ দিন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, জল দফতরের আধকিকারিক, স্থানীয় কাউন্সিলর নীলম শর্মা উপস্থিতিতে প্রকল্পের সূচনা হল।

পুরসভার বাসিন্দা দীপজ্যোতি দাস বলেন, “খুবই ভাল উদ্যোগ। আগে জলের লাইন ছিল না আজ থেকে জলের লাইন পেলাম।”

সৈকত বলেন, “সকলের বাড়ি বাড়ি জল দেওয়া হবে আজ থেকে এই প্রকল্পের উদ্বোধন হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *