সাথী দাস, পুরুলিয়া, ২৮ নভেম্বর: দেরিতে হলেও প্রশাসন বেআইনী খাদানের বিরুদ্ধে রবিবার সকাল থেকে অভিযান শুরু করে। জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা বরাবাজারের বিভিন্ন জায়গা যেমন কুলটার, গোহামিকচা, ধারগ্রামে অভিযান হয়। অভিযান শেষে বেআইনী খাদানের সামনে বরাবাজার ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের নির্দেশ নামা বোর্ড লাগানো হয়। ওই বোর্ডে ‘বেআইনি পাথর খাদান নিষিদ্ধ’ বলে লেখা রয়েছে। তবে এই বরাবাজারের বিভিন্ন অঞ্চলের কোন জমি সরকারি, খাস বা বন দফতরের সেটাই পরিষ্কার জানে না কোনও দফতর। প্রায় ১ বছর হয়ে গেলেও পাওয়া যায়নি কোনও জমির মালিকাধীন তথ্য। ফলে বেআইনী খাদানের বিরুদ্ধে অভিযান এক বেলাতেই শেষ হয়ে যায়।

যৌথ অভিযানে পুলিশ, বন দফতর, ভূমি দফতর ছাড়াও স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা ছিলেন। কোন দফতরের জমিতে বেআইনি পাথর খাদান হচ্ছে এটা পরিষ্কার করে জানাতে পারেনি কেউই। বরাবাজারের বিডিও মাসুদ রায়হান বলেন, যারা এই খাদান করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বন দফতরের কংসাবতী দক্ষিণ বিভাগের আধিকারিক অসিতাভ চক্রবর্তী বলেন, জমি চিহ্নিত করা যায়নি। তবে, বন দফতরের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

